তিতাসের কূলে গতির প্রবাহ
নায়ের বাদামে
হাওয়ার দোলা
জল ডুবডুব কথা…
শোভনীয় ছন্দে
মোহনা ছাপিয়ে
ইশারায় শিসে
ছড়ায় স্রোতে…
কালের মেদুরতা।
খোলা আকাশের
নীলিমার মায়া
মিশেল মোহে
দুলে ওঠে ক্রমাগত …
ভ্রমণের তরে
শ্বাশত সুখে
আগামীর সাথে
থেকেছে ধ্যানে ব্রত।
ডগডগানো বুদ্বুদ,
স্বাপ্নিক ‘রঙন’ এ আবেগের ঢেউ…
কবি আল মাহমুদ।



