হেমন্তের এই রূপের বাহার

0
0

ভোরের আলো শিশির কণায়
ঝিকিমিকি রূপ ছড়ায়
রঙিন পাখায় প্রজাপতির
ওড়াওড়ি মন ভরায়।
মাঠে মাঠে ধানের হাসি
যতই দেখি চোখ জুড়ায়
নতুন ধানের পিঠেপুলি
খেলেও কি আর স্বাদ ফুরায়?
শিউলি হাসে গন্ধরাজে
মিষ্টি মধুর ঘ্রাণ বিলায়
নবান্নতে পাড়া গাঁয়ে
প্রীতি ডোরে প্রাণ মিলায়।
হেমন্তের এই রূপের বাহার
আল্লাহ তালার শ্রেষ্ঠ দান
তিনি হলেন দয়ার সাগর
দয়া যে তার অফুরান।

প্রকাশকাল: নভেম্বর ২০২৪