ভোর বিহানে শিশির কণা
বিন্দু বিন্দু জল
গাছে গাছে ঝুলছে হাঁড়ি
রসে ভেজা নল।
বর্ষা গেল বৃষ্টি গেল
শীত যে এলো আজ
চুরি করে রস খেতে
পাই যে আমি লাজ।
কুয়াশা তাই কনকনে শীত
গা শিউরে ওঠে
মিফতার মুখে রাঙা হাসি
সূর্য যখন ফোটে।
পুব আকাশে আলোর মিছিল
মিষ্টি মধুর হাসি
বাংলা মায়ের শীতের ছবি
বেজায় ভালোবাসি।
প্রকাশকাল: জানুয়ারি ২০২৫



