শরৎ

0
0

নীল আকাশে উড়ছে দেখো
সাদা মেঘের ভেলা,
রৌদ্র হেসে বলল এটা
শরৎ ঋতুর খেলা।

নদীর ধারে কাশফুলেরা
খিলখিলিয়ে হাসে,
ঢেউ খেলে যায় মনের সুখে
দক্ষিণা বাতাসে।

রাত আকাশে চাঁদের সাথে
তারকাদের মেলা,
মেঘের সাথে খেলে সবাই
লুকোচুরি খেলা।

ঝিলে বিলে শাপলা শত
জলের মাঝে ভাসে,
শিউলি হেসে সুবাস ছড়ায়
শরৎ যখন আসে।

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫