লিখবো ফুলের জন্য

0
2

ফুলের জন্য লিখবো আমি কী দিয়ে?
সবাই কেনো যায় গো দূরে ছিঃ দিয়ে?
কোথায় সুবাস? রূপের প্রকাশ?-এই বলে
সবাই যেনো না দেখা হয়, যায় চলে!

কিন্তু যারা ছিঁড়ছে কুঁড়ি ছিঁড়ছে ফুল,
ভাবছে কি এই ফুলকুঁড়িদের দোষ বা ভুল?
কিছুই না তো, হাসতে শুধু চায় তারা,
তাও কত যে হচ্ছে কুঁড়ি মা হারা!

তোমরা যারা বাংলাদেশের বলছি শোনো,
একটু না হয় আমার সাথে প্রহর গোনো?
শান্তি আসুক এই পৃথিবীর সবখানে,
ফুলের জন্য লিখবো তবেই মন-প্রাণে!

[ইরানে শহীদ স্কুল শিক্ষার্থীদের স্মরণে]

প্রকাশকাল : মে ২০২৬