রঙের খোঁজে

0
0

উপকরণ : এই খেলায় বিশেষ কোনো সরঞ্জামের দরকার নেই। শুধু আশপাশে বিভিন্ন রঙের জিনিস থাকা দরকার (যেমন: জামা-কাপড়, খেলনা, ফুল, বই, চাদর ইত্যাদি)। খেলাটি খোলা মাঠে, ঘরের ভিতরে কিংবা স্কুলের বারান্দায়ও খেলা যায়।

প্রথমে একজনকে ‘রঙ সমাধানকারী’ হিসেবে বেছে নিতে হবে। সে মনে মনে একটি রঙ বেছে নেবে, যেমন- সবুজ, নীল, হলুদ বা লাল। এরপর সে জোরে বলবে- ‘আমার রঙ কোথায় রে ভাই?’ বাকি সবাই একসাথে বলবে- ‘এখনো তো খুঁজে নাহি পাই!’ এরপর শুরু হবে খোঁজার কাজ। সবাই চারপাশে তাকিয়ে দেখবে সেই রঙের কিছু কোথায় আছে, কার জামায়, খেলনায়, মাটিতে, গাছে অথবা বইয়ের পাতায়। যে সদস্য সেই রঙের বস্তু প্রথমে খুঁজে বের করতে পারবে এবং রঙ সন্ধানকারীকে গিয়ে স্পর্শ করবে, সে হবে নতুন রঙ সন্ধানকারী।
কেউ যদি ভুল রঙ ধরে, তাহলে তাকে একটি মজার কাজ দেওয়া যাবে যেমন হাসতে হবে বা একটি ছড়া বলতে হবে বা একটি জাম্প দিতে হবে। আর যদি অনেক সময়েও কেউ ঠিক রঙ খুঁজে না পায়, তবে বর্তমান রঙ সন্ধানকারীই বিজয়ী হবে এবং সে আবার নতুন রঙ নিয়ে খেলা শুরু করবে। এভাবে সবাই মিলে হাসি-মজায় মেতে খেলাটি উপভোগ করতে পারবে।

প্রকাশকাল: আগস্ট ২০২৫