মে দিবসের অঙ্গীকার

0
0

আমরা শ্রমিক কুলি-মজুর আমরা সবাই সভ্য গড়ি,
মোদের কাছে মুক্তি আলো তবুও থাকি ধুলায় পড়ি।

দিবা-নিশি পরিশ্রমে ঝরাই গায়ের রক্তঘাম,
তোমরা সাজো বাবু সাহেব দাও না মোদের ন্যায্য দাম।

ধনিক, বণিক শোষণকারী রক্ত চোষে জোঁকের মতো,
থাকব না আর এমনি নিয়ে বুকের ভেতর পচা ক্ষত।

মানবো না ওই নিয়ম নীতি আমরা মানুষ এক জাতের,
পিঠ ঠেকেছে দেয়ালে তাই ভয় নেই ভয়াল রাতের।

মোদের ক্ষুধার অন্ন নিয়ে তোমরা গড়ো অট্টালিকা,
বন্ধ করো রক্তচোষা জ্বালবো এবার অগ্নিশিখা।

কুলি মজুর শ্রমিক সবাই কাড়ব এবার অধিকার,
বাঁচার মতো বাঁচাই হবে মে দিবসের অঙ্গীকার।

প্রকাশকাল: মে ২০২৫