মানুষ হওয়ার স্বপ্ন

0
2

একটা রঙিন পৃথিবী চাই
ছোট্ট মনের খেয়াল
চাই না যুদ্ধ, শাসন-বারণ
হিংসা, বাধার দেয়াল।

আমরা শিশু-কিশোর যত
কচি কাঁচার দল
সরল হাসির ঝলকানিতে
মন করি উচ্ছল!

সুবাস ঢালা ফুলের মতো
আয় রে ছুটে আয়
চাঁদমুখোদের উৎসবে চল
আলোর আঙিনায়।

বাঁক নিয়েছি নতুন দিনের
গাইব জয়ের গান
শুনিয়ে সে গান সজীব করি
বাংলাদেশের প্রাণ।

স্বদেশপ্রেমে ছড়িয়ে দেবো
ভবিষ্যতের আলো
বুকের ভেতর বিশ্বজয়ের
স্বপ্ন যে চমকালো!

দেশের জন্য দশের জন্য
অনেক ভালোবাসা
মানুষ হওয়ার শপথ-ই হোক
যুগান্তরের আশা।

এসো শিশু-কিশোর এসো
ঘুমঘোরে আর নয়
সবার আগে মানুষ হওয়ার
স্বপ্ন সুনিশ্চয়।

প্রকাশকাল: অক্টোবর ২০২৫