সোনার দেশের সোনা মাটি
কিনছি সবে উচ্চ দামে,
বুক পাঁজরে যত্ন করে
আগলে রাখি রক্তঘামে।
দেশপ্রেমিক বীর সেনারা
ঘুমিয়ে থাকে হৃদিতলে,
ভালোবাসায় তৃষ্ণা মেটে
ঝরনা নদী সাগর জলে।
অরুণ রবির সোনা আলো
ছড়িয়ে থাকে রাশি রাশি,
মমতামাখা বৃক্ষ, মাটি
মায়ের মতো ভালোবাসি।
এই মাটিতে জন্ম নিয়ে
গর্বে ভরে মন ও প্রাণ,
এদেশেরই ধূলিকণায়
বাঁধা আমার নাড়ির টান।
শক্তি, সাহস, ভালোবাসায়
এমন দেশ নেই তো আর,
এই মাটিতে জন্ম নিয়ে
মরতে পারি হাজার বার।
প্রকাশকাল: ডিসেম্বর ২০২৪


