বৈশাখী মেলা

0
0

বৈশাখ মাসের নতুন মেলা
সাইফা মনির বায়না,
দাও না কিনে আলতা ফিতে
রেশমি চুড়ি আয়না।

মেলায় যাবে আয়না বিবি
বাঁধতে গেছে চুল,
ডালে ডালে ফুটলো হেসে
নানান রঙের ফুল।

ঘাসিপুরে মেলায় শুনি
জারি-সারি গান,
পুতুলনাচ আর নাগরদোলা
জুড়ায় মন ও প্রাণ।

হরেক রকম খেলনা কিনে
মিফতা মনির সুখ
বৈশাখেরই রুদ্রঝড়ে
ভয়ে কাঁপে বুক।

ঝড়ের পরে আমরা যখন
আম কুড়োতে যাই
মনে তখন আনন্দ আর
খুশির সীমা নাই।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫