বাংলার জন্মদিন

0
9

বাংলার জন্মদিন

শত বছরের শত সংগ্রাম শেষে রক্তঘামে
আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা
শত জনমের স্বাধীনতা।

এ যে আমাদের মুক্তির বারতা
মহা মুক্তির বারতা,
এ যে বাংলার জন্ম-জন্মদিন
আজ বাংলার জীবনের দিন।

 

মুক্তি পতাকা

বাংলার পতাকা, মুক্তির পতাকা
নীলাকাশে উড্ডীন উড্ডীন,
জনতার জয়ধ্বনি, ধ্বনিত রণিত
আজ মুক্তির দিন, বিজয়ের দিন।

বাংলার ঘরে ঘরে ফোঁটা ফোঁটা রক্ত
বঙ্গসাগর তাই রুধির রঙিন
সমতটে শত ধুলিকণা
শাশ্বত, সতত স্বাধীন।

 

প্রকাশকাল: ডিসেম্বর ২০১৯