ফিলিস্তিন জিন্দাবাদ

0
2

ছন্নছাড়া জীবন তাদের
অন্ন ছাড়া দিনটা
কান্না ভরা রাত্রি ওদের
জীবন নিয়ে চিন্তা।

মায়াভরা চোখগুলিতে
শুকিয়ে গেছে পানি,
হারিয়ে গেছে সবই তাদের
বুকে ভরা গ্লানি।

হায়না-শকুন তাদের ঘরে
দিচ্ছে রোজই হানা,
ছাড়বে নাকো ঘর তবুও
এ তাদেরও জানা।

চাওয়া ওদের বাঁচবে ওরা
মরবে না আর ধুঁকে,
চায় যে ওরা একটুখানি
থাকতে শান্তি-সুখে।

আশায় আছি বন্ধ কবে
হবে রক্ত ঝরা,
মুক্তি পাবে লক্ষ শিশু
শান্ত হবে ধরা।

মানব জাতি মুক্তি পাক
ফিলিস্তিন জিন্দাবাদ।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫