নানান ফলের নানান স্বাদে

0
1

জ্যৈষ্ঠ মাসে সোনার দেশে
ফলের সমাহার,
নানান ফলের নানান স্বাদে
মন ভরে না কার?

আম-জাম, লিচু-কাঁঠাল
বেল ও আনারস,
কাঁঠাল তো ভাই জাতীয় ফল
সব ফলেরই বস্!

আহা কী যে এই প্রকৃতি
ছন্দে তুলে সুর,
শরীর রাখে সতেজ তাজা
ক্লান্তি করে দূর!

ছয়টি ঋতুর সেরা ঋতু
এই যে মধুমাস,
ফল-ফলাদি খেয়ে সবাই
সুখেই করে বাস!

প্রকাশকাল: জুন ২০২৫