দিবে চরম মাশুল

বৃষ্টি ঘুমায় রোদ চাদরে রোদের ভেতর উম,
পৃথিবীতে নামবে কেন! গাছপালা সব গুম!

শুকনা নদী চর জেগেছে আর ডাকে না মেঘ,
মেঘবালিকা পথ ভুলেছে নাই কোনো আবেগ।

প্রকৃতিকে খুন করে রোজ বোকা মানব জাতি
সাগর বুকে নগর তুলে উড়ায় ফানুস বাতি।

মেঘে মেঘে বেলা বাড়ে, চরম আবহাওয়া
বিগড়ে গেছে ভূপ্রকৃতি গরমে লু হাওয়া।

মেঘ, বৃষ্টি খুব ক্ষেপেছে ধরবে না ফল, ফুল
সবুজ নিধন বন্ধ করো নয় দিবে মাসুল।

প্রকাশকাল: মে ২০২৫