চেষ্টায়

0
0

ওরে খোকা ওরে খুকি
সামনে যেতে আগে বাড়িস
এগিয়ে যেতে তোরাই পারিস
তোরাই তো
দেখতে পারিস দেখাতে পারিস
লিখতে পারিস লেখাতে পারিস
জানলে
শিখতে পারিস শেখাতে পারিস
টিকতে পারিস টেকাতে পারিস
মানলে।
উড়তে পারিস ঘুরতে পারিস
ছুটতে পারিস জুড়তে পারিস
বন্ধনে
ঝুলতে পারিস খুলতে পারিস
ভুলতে পারিস দুলতে পারিস
নন্দনে।
লড়তে পারিস লড়াতে পারিস
গড়তে পারিস গড়াতে পারিস
দেশটাকে, চেষ্টাতে।
বলি, চেষ্টাতে এক রত্তি হারিস?
পারিস পারিস সত্যি পারিস
বিজয় নিশান উড়াতে পারিস
চেষ্টাতে…
চেষ্টাতে চেষ্টাতে চেষ্টাতে।

প্রকাশকাল: মার্চ ২০২৫