
চাবুক মারো
জয়নুল আবেদীন আজাদ
চাল ডাল তেল মরিচ লবণ
লাগবে চিনি আটা,
দাম যেন নয় এখন এটা
কান ফাটানো ঠাটা।
পেঁয়াজবাজার ঠান্ডা ছিলো
করলো গরম কারা,
লাগাও তালা সিন্ডিকেটে
কেটে যাবে ফাঁড়া।
দুধের বাজার এত চড়া
কেনার মতো কড়ি নাই,
ছোট্ট শিশু মানবে কেন
কারবারিদের হাতছাফাই।
বাজার এখন গোলকধাঁধা
কেউ যেন আর নয় কারো,
মানুষ যখন হয় হায়েনা
তখন তাদের চাবুক মারো।
প্রকাশকাল: জানুয়ারি ২০২৬



