আচ্ছা মাগো বল দেখি
বাবা আসবে কবে
কত সময় পেরিয়ে গেলে
ফেরার সময় হবে?
ওরে আমার জাদু সোনা
ঘুমাও চুপটি করে
তোমার বাবা ফিরবে
কোনো দুঃস্বপ্নের পরে।
যখন তুমি বড় হবে
মানুষ হবে খোকা
তোমার বাবার ফেরা তখন
আর যাবে না রোখা।
এখন আমার জাদু মানিক
ঘুমাও দেখি তুমি
তোমার বাবা এলে তোমায়
জাগিয়ে দেবো আমি।
প্রকাশকাল: মার্চ ২০২৫



