চিন্তাশক্তির ভিন্নতা মন উল্টো কাঁটার ঘড়ি
সোজা করতে শক্তি খাটাই শক্তি প্রয়োগ করি
বুদ্ধি দিয়ে ঠিক করি না শক্ত হাতে ধরি
আঘাত করে ভাঙি কাঁটা গায়ের উপর চড়ি।
তবুও কাঁটা ঘুরতে থাকে টিক টিক টিক টিক
শক্তি দিয়ে যায় কি করা এই ঘড়িটা ঠিক?
চিন্তাশক্তির মূলে যদি
ফর্মুলা ঠিক টিকে রয়
একটি ঘড়ি ভাঙার পরে
হাজার ঘড়ির জন্ম হয়।
কোথায় শক্তি লাগবে তোমার
কোথায় শক্তি লাগবে না
তা কি তুমি ভাববে না।
শক্তি দিয়ে ভাঙবে কাঁটা
ঠিক হবে না ঘড়ির কাঁটা!
বোধ ছাড়া মন হায়না
লাগাও মনের আয়না।
জাগাও মনে বোধ
থাকবে না তো ক্রোধ
চিন্তাশক্তি দিয়েই তুমি উল্টে দিবে কাঁটা
চলবে ঘড়ি সোজা পথে উল্টো জীবন টা টা।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৬


