আম খাবে খুকুমনি
জাম খাবে আরও,
টুকটুকে জাম-রঙা
জিভ হবে তারও।
আম খাবে চিপে, চুষে,
ফালি করে কেটে,
খুশি মতো খাবে ততো
যত ধরে পেটে।
দাদিমনি বলেছেন-
ফল খেতে কিছু,
জামরুল আতা আর
টক-মিষ্টি লিচু।
আনারস ও কাঁঠালে
রসে ভরা স্বাদ,
ডেউয়া, লটকন
নয় কিছু বাদ।
ফলে আছে ভিটামিন-
হয় উপকার,
দীনহীনে দিয়ে খেলে
ভালো হয় তার।
প্রকাশকাল: মে ২০২৫



