আবেশ ছড়ায় এই প্রকৃতি
খুব সকালে, ভোরে
হাওয়ায় হাওয়ায় কাশবালারা
তুলোর মতো ওড়ে।
এমন মধুর প্রাতে
কাশমেয়েরা ধীরে ধীরে
ভাসে হাওয়ার সাথে।
ডাকছে ধবল মেঘে
ওই কাশেরা ছুটছে আহা
ভীষণ প্রাণাবেগে।
শুভ্র সফেদ কেশে
কাশকুমারী চাঁদকে নিয়ে
যাবে পরির দেশে।
প্রকাশকাল: নভেম্বর ২০২৪


