ঈদের চাঁদ

ঘুম ভেঙে ছুটে এলো
ঐ ঈদের চাঁদ
কাল ঈদ কাল ঈদ
মায়া ভরা রাত।

টুনটুনি বুলবুলি
সুরে সুরে কয়
পথশিশু গরিব দুঃখী
কেউ আলাদা নয়।

নতুন জামা নতুন বেশে
দাও খুলে দোর
শুরু হোক ভালোবাসার
প্রতিটি ভোর।

মনের কালি মুছে দিয়ে
যাই ছুটে যাই
কোরমা পোলাও জর্দ্দা সেমাই
মিলেমিশে খাই।

প্রকাশকাল: মার্চ ২০২৫