বিদ্রোহী কবি

তুমি ছিলে সাম্যের কবি
বাংলার সেরা ফুল,
তুমি আছো সবার প্রাণে
প্রিয় কবি নজরুল।

সত্য পথের পথিক তুমি
শির করোনি নত,
হাজার বাঁধা ছুঁড়ে ফেলে
লিখলে কাব্য শত।

তোমার কাব্যে যায় যে পাওয়া
বাঁচার শত আশা,
তোমায় স্মরে হৃদয়ে থেকে
জানাই ভালোবাসা।

প্রকাশকাল: মে ২০২৫