সেই তো কবে হয়েছিলাম সকাল বেলার পাখি
বিদ্রোহী ফুল কুড়িয়ে তবে মাকে এসে ডাকি
ঝাঁকড়া চুলের কবি হতে মেলে দিলাম ডানা
সাগর তলে ডুব দিয়ে হয় অজানাকে জানা।
মনের ভয়কে জয় করে হয় বুকটা সাহস ভরা
বন্ধুরাও সঙ্গী হলো কাটিয়ে তাদের জরা
আমরা হলাম কাঠবিড়ালী চলি গ্রহ-তারায়
চাঁদ সুরুজও আমরা দেখি একটুখানি দাঁড়ায়।
বিশ্বটাকে হাতের মুঠোয় রাখতে শেখাও বলে
আমরাও তো মিশে গেছি শুধু তোমার দলে
তাইতো হলাম বীর ডুবুরি চলি সাগর সেচে
জ্ঞানের নুড়ি কুড়িয়ে আনি আসল নকল যেচে।
নতুন করে জাগছে স্বদেশ ফুটছে জুলাই ফুল
সেই ফুলেরও মধ্যমণি বিদ্রোহী নজরুল।
প্রকাশকাল: মে ২০২৫



