সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব ইনটেল নিয়ে। Intel হলো একটি আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম। এটি বিশ্বের সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থানীয়। ইনটেল প্রথমে বাজারে আসে মাইক্রোপ্রসেসর তৈরির মাধ্যমে। এই প্রতিষ্ঠান শুরুতে এক্স ৮৬ (X-86) মডেলের সিরিজের মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে। ইন্টেলের আবিষ্কৃত এই প্রসেসর বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয়। ১৯৬৮ সালের ১৮ জুলাই প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি কম্পিউটারের জন্য প্রয়োজনীয় নানান ধরনের জিনিসপত্র তৈরি করতে থাকে। মাদারবোর্ড চিপসেট, গ্রাফিক্স কার্ডের মতো আরও প্রায় ডজনখানেক প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র তৈরি ও বাজারজাত করতে থাকে প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল। প্রতিষ্ঠার পর পর ইন্টেল শুধু ইঞ্জিনিয়ারদের নিকট পরিচিত থাকলেও ইন্টেল ইনসাইড নামক বিজ্ঞাপনের মাধ্যমে ধীরে ধীরে লোকমুখে প্রচারিত হতে থাকে ইন্টেলের নাম। একটা পর্যায়ে এসে ইন্টেলের পেন্টিয়াম প্রসেসর মানুষের ঘরে ঘরে আবাস তৈরি করে নিতে সক্ষম হয়।
গর্ডন ই মুর ও রবার্ট নয়েস এর হাত ধরে প্রতিষ্ঠা পায় প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টেল। ইন্টেল মূলত যাত্রার শুরুতে স্ট্যাটিক র্যান্ডম একসেস মেমোরি চিপ (RAM) উৎপাদন শুরু করলেও ধীরে ধীরে এই প্রযুক্তি প্রতিষ্ঠান তার ডালপালা মেলতে শুরু করে ১৯৭০ দশকের পর। অবশ্য প্রায় ১৯৯০ দশকের পর বাজারে টিকে থাকতে বেশ বেগ পেতে হয় ইন্টেলকে। কারণ, সে সময় ইন্টেল যে প্রসেসর উৎপাদন করত, তাদের সাথে বিট করতে বাজারে আসে এএমডি। ফলস্বরূপ ইন্টেল নিত্যনতুন ডিজাইন নিয়ে শুরু করে পণ্য উৎপাদন। একবছর পর এটা কোর মাইক্রোআর্কিটেকচার উম্মোচন করে আরও বিস্তৃতভাবে। এটা তাদের উৎপাদিত প্রসেসরের কর্মক্ষমতা এতো বাড়িয়ে দেয় যে ইন্টেল তার শীর্ষ স্থান পুনরায় দখল করার সুযোগ পায়।
টুক-টাক-টেকের এই পর্বে আমরা মূলত ইন্টেল নিয়ে জানার চেষ্টা করছি। আজ তাহলে এপর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে টেকের নতুন কোনো টুক-টাক পর্ব নিয়ে। আল্লাহ হাফেজ।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫

