আকসায় ঈদ

0
0

আকসার জলভরা চোখে দেখো ওই,
রক্তের স্রোতে ভেসে ঈদ গেলো কই?
আকসায় ঈদ মানে মুসলিম মরে,
আসেনি তো ঈদ আজ শহিদের ঘরে।

আকসায় ঈদ মানে শিশুদের লাশ,
ঈমানের প্রশ্নতে হতে পারা পাশ;
আকসায় ঈদ মানে শুধু প্রতিবাদ,
ঈদ নয়, ওঠে যেন মাজলুম চাঁদ।

আকসায় ঈদ মানে মাসজিদে গুলি,
মানবাধিকার নামে গালভরা বুলি।
আকসায় ঈদ মানে মাজলুম হাসি,
গলাটিপে মেরে ফেলা স্বপ্নের রাশি।

কীভাবে বা ঈদ আসে আকসাকে দেখে
মুখে হাসি আসে কভু দুখ বুকে রেখে?
তবুও তো ঈদ আসে, ঈদ মুবারাক,
ঈদের হাসিতে সব কালো কেটে যাক।

প্রকাশকাল: এপ্রিল ২০২৫