দুরু দুরু মন নিয়ে
টিভি করি অন
মাথাটা কী ঘুরছে
ভন ভন ভন।
বিশ্বকাপের জ্বরে
কাঁপছে শরীর
উত্তেজনায় মন
কাঁপছে পরীর।
মাঠ জুড়ে তারকারা
দাপিয়ে বেড়ায়
গ্যালারিতে শোর ওঠে
পাশের ডেরায়।
রোনালদো মেসিরা
সেরা ছিলো আছে কি?
এমবাপ্পের বলে
ফরাসিরা বাঁচে কি?
নাকি ফের জ্বলে ওঠে
রদ্রিগো, ইয়ামাল,
মুসিয়ালা, সেবাইল
হবে নাকি বেসামাল!
কাপ যাবে কার ঘরে
ফ্রান্স নাকি ব্রাজিলের
আর্জেনটিনা বলে
ফাল দেখি ফাজিলের।
এইবার আমেরিকা
কানাডা কি জ্বলবে?
মেক্সিকো নিজ মাঠে
গোল গোল বলবে?
না কি যাবে তলানিতে
নতুনেরা আসবে?
বিজয়ের পুলকেতে
দর্শক ভাসবে?
উত্তেজনায় ভরা
আমরা তো খেলা চাই
তারকার কারিশমা
দেখবার বেলা চাই।
প্রকাশকাল: জুন ২০২৬



