আধো আধো বোলে কত কথা বলে
ছোট্ট আরোরা
কিছু তার বুঝি কিছু নাহি বুঝি
ভেবে হই সারা।
কথা তার মুখে, আধা আধা ফোটে
যা কিছুই থাক
এরই মাঝে সে, শিখে ফেলেছে
পশুদের ডাক।
মিউ মিউ বলে বিড়ালের তালে
ডাকে সে যখন
ঘেউ ঘেউ করে বাড়িময় ঘুরে
কেড়ে নেয় মন।
ঐ কচি মুখে কুক্ কুরু ডাকে
মুরগির মতো
ভিডিওতে সব দেখে কলরব
হই থতমত!
এখনই আরোরা দুষ্টের সেরা
বড় হলে পরে
কী যে হতে পারে ওরে সোনারে
ভেবে যাই মরে!
প্রকাশকাল: জানুয়ারি ২০২৫



