শুভ হোক ঈদের দিন

0
0

সুখ ও আনন্দময় হোক এই আজকে ঈদের দিন
বছর ঘুরে এই দিনটি হয়ে আসুক আরও রঙিন।
এই দিনে নতুন কাপড় পরি সকলে,
আনন্দগুলো ভাগ করি ভেদাভেদ ভুলে।
ঈদের দিনে সেমাই মিষ্টি, পোলাও, কোর্মা খেয়ে
আনন্দময় দিনটি কাটাই হেসে খেলে গেয়ে।
ঈদের দিনে কোলাকুলি জমে ওঠে বেশ,
বন্ধুদের খোশগল্পে আনন্দ হয় না শেষ।

প্রকাশকাল: মার্চ ২০২৫