শীতের বুড়ি শীতের বুড়ি
কোথায় তোমার শ্বশুর বাড়ি,
খাবে নাকি ভাপা পিঠা গুড়-মুড়ি?
শীতের বুড়ি শীতের বুড়ি।
শ্বশুর বাড়ি রসের হাঁড়ি,
ফিন্নি-পায়েস দিতে পারি।
শীতের বুড়ি শীতের বুড়ি
আমায় তুমি সঙ্গে-নিও,
শীত ঢাকতে চাদর দিও।
শীতের বুড়ি শীতের বুড়ি
তুমি আমার ভালোবাসা নিও,
আমায় তুমি প্রীতির জবাব দিও।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

