রাত পোহালেই ভোর
রাতটা অনেক গভীর হলে
ঘুমিয়ে পড়ে ঘরের লোক
আমি তখন পালক ছাড়া
উড়তে থাকি অন্তর্লোক।
আঁধার ফুঁড়ে বাঁধার নদী
টপকে চলি এক এক করে
হাঁটতে থাকি হাঁটতে থাকি
দুঃসাহসের পেখম ধরে।
থমকে যাবার সময় নেই
রাত পোহালেই আসবে ভোর
ভোরের আগেই খুলতে হবে
এই পৃথিবীর রুদ্ধ দোর।
খোকা খুকু আয়রে
এক দুই তিন
সোনা ঝরা দিন
দিন শেষে রাত
দুধ সাদা চাঁদ
ঝিকিমিকি তারা
ওই আসে কারা?
ঘুম ভাঙায় যারা।
খোকা খুকু আয়রে
ভোর ডাকে বাইরে।
প্রকাশকাল: মার্চ ২০২৫



