বিস্ময়কর বিশ্বকাপ

0
5

বিশ্বকাপে ফুটবল তার বিস্ময়কর সব
উত্তেজনায় দম বন্ধ ভাবাই অসম্ভব।
একেক দেশে একেক রকম বইছে খুশির ঢল,
এই আয়োজন খেলবে তাতে আটচল্লিশ দল।

আয়োজনে একসঙ্গে তিন তিনটি দেশ,
বইয়ে দেবে আনন্দ আর উচ্ছ্বাসে জম্পেশ।
দেশ কানাডা, আমেরিকা এবং মেক্সিকোর,
জাগলো যখন সঙ্গে পেলো বিশ্বকাপের ভোর।

একনাগাড়ে চলবে খেলা দীর্ঘ টুর্নামেন্ট,
এই সময়ে ঠিক রাখা যায় মেজাজ সেন্টিমেন্ট?
খেলা হবে জুন জুলাইয়ে তখন অবিরাম,
ভিজবে প্লেয়ার দর্শকরা খুব গরমের ঘাম।

ট্রাইওন্ডা বিস্ময়কর বিশ্বকাপের নাম
দেখতে খেলা আমেরিকা মেক্সিকো চললাম।