বর্ষার আগমনে
বৃষ্টির মহোৎসব আকাশ পানে।
অবারিত ধারায়
নামে পাহাড়ি ঢল,
রিমঝিম শব্দে
ঝরে বর্ষার বাদল।
আকাশে কালো মেঘের ঘনঘটা
অন্ধকার হয়ে আসে চারিপাশে,
বৃষ্টির পরশ লেগে যেন
সজীবতা ফিরে গাছে গাছে।
বর্ষার মাঠ-ঘাট
পানিতে থইথই,
খাল-বিল,পুকুরে
ভেসে ওঠে উজানি কই।
বর্ষার অতিবৃষ্টি যেনো
কৃষকের দৈন্যদশা,
বানের জলে দেখে মাছের খেলা
জেলের প্রাণে জাগে আশা।
টইটম্বুর বানের জলে
ছেলেমেয়েরা করে খেলা,
কলাগাছের ভেলা বানিয়ে
ঘুরে বেড়ায় সারাবেলা।
প্রকাশকাল: জুলাই ২০২৫



