নতুন গাজা

0
0

চোখে হাজার স্বপ্ন নিয়ে
যারা গেল স্কুলে,
কে জানতো হায় ফিরবে না আর
তারা মায়ের কোলে।

মাইলস্টোনের ছাদে যখন
পড়লো উড়োজাহাজ,
এক পলকেই স্বপ্ন সবই
ধ্বংস হলো যে আজ।

কত কোমল জীবন গেল
কতক হয় আহত,
আপনজনের আর্তনাদে
হৃদয় হলো ক্ষত।

এ কোন পাপের শাস্তি প্রভু,
কেমন ভয়াল সাজা,
বাংলাদেশটা আজকে যেন
আরেক নতুন গাজা!

প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫