ধুলোউড়ি প্রিয় নদীর নাম
খুব রয়েছে তার যে সুনাম
তাই-
আমরা দু’ভাই-
নৌকা নিয়ে ঘুরতে এলাম ধুলোউড়ির বুকে
পাল ছিল টুকটুকে।
বালিহাঁসে,
খালি কাশে
উড়ে
প্যাঁক প্যাঁক প্যাঁক গানের সুরে সুরে
মনটা আমার যাচ্ছে কেনো পুড়ে।
বুবু’র কথা পড়ছে মনে যেই
হারিয়ে গেল সব যে নিমিষেই।
ধুলোউড়ি, ধুলোউড়ি প্রিয় নদী তুই
বুবু’র কথা পড়ছে মনে একটু তোরে ছুঁই।
ছুঁতে গেলে বললো ধুলোউড়ি
ছুঁইয়ে দিলে পাই যে সুড়সুড়ি-
তারচে তুমি দূরের আকাশ দেখো
বুকের মধ্যে বুবু’র স্মৃতি লেখো।
প্রকাশকাল: আগস্ট ২০২৬



