ঈদে
ঈদ আসে ঈদ যায়
ছুঁয়ে যায় ঠিক
ভালোবাসা ঘরে ঘরে
ঈদে ঠিক ঠিক।
কোলাকুলি বুকে বুকে
দুখ ভয় ভুলে
হাসি খুশি মুখে মুখে
হাসে মন খুলে।
চারদিকে কী যে সাজ
পাখি গায় গান
চকচকে জামা গায়
কত সুখ বান।
সবুজের শোভা ওই
বেশ আহা! রাঙা
খোকা খুকু ঈদে সুখে
ঘুরে বেশ চাঙা।
ঈদ আসে ঈদ যায়
ফুর্তি ভরা ক্ষণ
ঝলোমলো ঈদে তাই
ভালো থাকে মন।
ঈদ আসে
ঈদ আসে ঝুমঝুম
মন হাসে রাঙা,
ঘরে ঘরে হাসি খুশি
মন সুখে চাঙা।
কোলাকুলি বুকে বুকে
ভেদাভেদ ভুলে,
ঝলোমলো চারদিক
পাতা গাছে দুলে।
পাখি ওড়ে ডানা মেলে
আলো কী যে হাসে,
অপরূপ রূপ কত
স্বপ্ন রঙে ভাসে।
ধনী-দুখী একসাথে
ঈদ সুখে মাতে,
হিংসা দ্বেষ ভুলে ঈদে
রাখে হাত হাতে।
এইভাবে ঈদ আসে
মিলনের সুরে,
ঈদ আসে মন খুলে
ফুর্তি মনে ঘুরে।
প্রকাশকাল: মার্চ ২০২৫



