১.ফুলকুঁড়ি ফুলকুঁড়ি
দাও তো ফুল এক ঝুড়ি
আসছে আবার ফাগুন
লাগবে আবার
ফুলের বনে আগুন
তোমরা সবাই ফুলের কুঁড়ি
কুড়িয়ে নাও ঝুড়ি ঝুড়ি।
২.
দাদুমণি করেছিস কী জাদু
তুই আমার একমাত্র দাদু
সোনা পাখি বল আমারে বল,
সারাদিনে কী কী করলি
পাখির দল।
ফাগুনে ফুলের মেলায়
বাগানে মাতি খেলায়।
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫

