চাঁদ উঠেছে

চাঁদ উঠেছে ঈদ এসেছে
চলরে খুশির মেলায়
ভাসবো সবাই ফুলের শোভায়
আজকে সারা বেলায়।

চলরে সবাই ঈদগাহে যাই
পড়তে ঈদের নামাজ
ঈদের খুশি ভাগ করে নিই
গড়তে সুখের সমাজ।
আজকে পথে অনাহারে
কেউ রবে না হেলায়।

তওবা করি ঈদের দিনে
তুলে দুটি হাত
সব অপরাধ ক্ষমা করে
দাও প্রভু নাজাত।

ঐক্য দিয়ে আনি চলো
নতুন এক প্রভাত।
ঈদের দিনের মতোই রবো
প্রতি দিন ও রাত।
ফুলের মতোই গড়বো জীবন
দুলবো আলোর ভেলায়।

প্রকাশকাল: মার্চ ২০২৫