হোগলা বেড়া- ছনের চালা
হারিয়ে গেছে আজ
চারিদিকে ইট-পাথরে
ভবন গড়ার সাজ।
হারিকেনের জায়গা দখল
করছে নিয়ন বাতি
প্রযুক্তিরই কারিশমাতে
দূর হয়েছে রাতই।
ঝিঁঝি পোকা-জোনাক পোকা
যায় না দেখা আর
কাদামাটির পথটা পাকা
হচ্ছে চমৎকার।
বাঁশের সাঁকো উঠিয়ে দিয়ে
গড়ছি বিশাল ব্রিজ
সবার ঘরে পাচ্ছে শোভা
এসি কিম্বা ফ্রিজ।
কারেন্ট ছাড়া এক মিনিটও
যায় না গাঁয়ে থাকা
ধান-কাহনের মাঠটাকে তাই
তুলছি গড়ে ঢাকা।
বন-বনানী কেটে বানাই
ইমারতের বহর
সবুজ গাঁয়ের মৃত্যু হয়ে
গ্রাম হলো আজ শহর।
প্রকাশকাল: জানুয়ারি ২০২৫



