কোথায় যাব

0
0

তোমার কাছে ঈদ মানে ভাই
দামি জামা-জুতো?
আমার কাছে ঈদ মানে নয়
এক টুকরো সুতো!

ঈদের দিনে ঘুরবে তুমি
নানা-দাদার বাড়ি,
আমি কোথায় যাব বলো
শহরতলী ছাড়ি?

জন্ম হতে আজও আমি
বুড়িগঙ্গার তীরে,
কোনোমতে বেঁচে আছি
দেখে না কেউ ফিরে।

ফিরবে তুমি মায়ের কোলে
আছে বসতভিটা,
কিন্তু আমি কোথায় যাব
ভেবেছো তুমি কি তা?

প্রকাশকাল: মার্চ ২০২৫