ও ভাই রেলগাড়ি

0
0

ওরে ও ভাই রেলগাড়ি,
ঝক-ঝকা-ঝক চলছো ভারি!
যাবে নাকি মামার বাড়ি,
একশোটা পুল দিয়ে পাড়ি?
পথে না হয় জিরিয়ে নিতে
থেমো একটুখানি।

আবার মোরা চলবো হেসে,
আমরা যাবো মামার দেশে।
বন-বনানী পাহাড় ঘেঁষে,
পৌঁছবো গিয়ে দিনের শেষে।
পথে না হয় খেতে দেবো
কচি ডাবের পানি।

প্রকাশকাল: মার্চ ২০২৫