ভোরবিহানে ঘাসের কোলে শিশিরকণা হাসে,
ভেসে আসা দখিন হাওয়ায় ধানের খুশবু ভাসে।
পুবের বিলে আমন আউস করছে দারুণ খেলা,
দূর্বাঘাসের কোলে কোলে ফড়িং বসায় মেলা।
নতুন ধানে মায়ের হাতে নতুন পিঠাপুলি,
পাড়াপড়শি একসাথে খায় নবান্নে মনখুলি।
বাপের বাড়ি নাইওর আসে হাসে মেয়ের মন,
নতুন জামাই শ্বশুরবাড়ি পায় যে নিমন্ত্রণ।
উঠোনকোণে ফুল ফোটে রোজ শিউলি গন্ধরাজ,
পথের ধারে গাছগাছালির ঝরা পাতার সাজ।
তাসবিহ দানার মতো হাসে রাতের দিগন্ত,
জোসনা-তারায় আলো ছিটায় এলে হেমন্ত।
প্রকাশকাল: অক্টোবর ২০২৫



