ঈদ মানে

0
1

ঈদ মানে ঈদ
মন থেকে ঝেড়ে ফেলো
একেবারে জিদ।

একেবারে মুছে নাও
ভেদাভেদ ঘুঁচে দাও
বুনে যাও চারপাশে
খুশি-উদ্ভিদ।

ঈদ মানে ঈদ
ভেঙে ফেলো জড়তার
সব কালো নিদ।

সব পথে পথে হাসো
মানুষেরে ভালোবাসো
হও আরো আলোকিত
সবার সুহৃদ।

ঈদ মানে ঈদ
দলে দলে ঈদগাহে
যাবার তাকিদ।

ঈদগাহে সালাতে
সত্যের মালাতে
জপো শুধু তাঁর নাম
শোনো তাওহিদ।

ঈদ মনে ঈদ
চারপাশে মৌ মৌ
খুশবু জাদিদ ॥

প্রকাশকাল: মার্চ ২০২৫