ঈদ এসেছে

রোজার শেষে ঈদ এসেছে
চাঁদ উঠেছে অই,
সেই খুশিতে খোকাখুকু
তাই করে হইহই।

কিনবে তারা রঙিন জামা
কিনবে বেলুন কত,
সাদা কালো মিষ্টি খাবে
যেন মনের মতো।

পড়বে নামাজ ঈদগাহেতে
করবে কোলাকুলি,
দূর হবে সব মনের ভেতর
দুঃখ ব্যথাগুলি।

দেশের জন্য করবে দোয়া
দেশটা চলুক ভালো,
হানাহানি আর দেশে নয়
জ্বলুক নতুন আলো।

প্রকাশকাল: মার্চ ২০২৫