ঈদের খুশি

ঈদের খুশি, ঈদের হাসি
কী যে ভালোবাসি,
পোলাও, গোশত, নুডুলস, সেমাই
মজা রাশি রাশি।

ঈদের মাঝে আছে যে ভাই
কত ভালোবাসা,
তার-ই মাঝে লুকিয়ে থাকে,
হরেক রকম আশা।

ঈদের দিনে যাই বেড়াতে
পাড়া-পড়শির বাড়ি,
এতই ভার সবার মাঝে
নেই তো কোনো আড়ি।

ঈদের খুশি দেই ছড়িয়ে
আপন-পরের মাঝে,
দুঃখ ব্যথা ভুলে যেন
সুখের বীণা বাজে।

প্রকাশকাল: মার্চ ২০২৫