ইঁদুর

0
0

রাতের বেলা ঘরের কোণে
শব্দ করে হাঁটে
রান্নাঘরের থালা-বাটি
জিহ্বা দিয়ে চাটে।

দুধের বাটি চেটেপুটে
ডালের বাটি চাটে
আর কিছু না পেলে খুঁজে
বইয়ের পাতা কাটে।

ইঁদুরগুলো বড্ড পাজি
ইঁদুর মানে জ্বালা
দেখলে বিড়াল ইঁদুর বলে
পালা পালা পালা।

প্রকাশকাল: জানুয়ারি ২০২৫্