১.
সাতসকালে ফুল ফুটেছে
নজরকাড়া রূপ লুটেছে।
রবি’র আলো দোর খুলেছে
মুন্সিয়ানায় বেশ দুলেছে।
দুলতে গিয়ে ভাব ছেয়েছে
শৈশব ছোঁয়া মন পেয়েছে।
মনের সখা গল্প শোনায়
জল পড়ার পাতা গোনায়।
পরমপ্রাপ্তির জীবন হায়,
ফুলকুঁড়িতে প্রকাশ পায়।
২.
আলুক লতা শালুক ফুল
পিছনপানে পালায় ভুল।
ব্যাপকতার জ্যোৎস্না ঢেউ
গোল করো না তখন কেউ।
আকাশ জুড়ে স্বপন তারা
উজ্জীবনে তন্দ্রাহারা।
বোধের বিভা ঠিকরে পড়ে
বাতাস ছোঁয়া হীরক নড়ে।
জীবনগাঁথার চিত্ত দোলে
আধুনিকতা জলের বোলে।
মিলল শেষে আশাবাদ,
পরিসীমা অগাধ অবাধ ।
৩.
মাসিপিসি আলোর ছায়
জ্যোৎস্না দেখে শরম পায়
বাতাস নাচে ধেই ধিনতা
উধাও ঘুম নেই চিন্তা।
তেপান্তরে আপন করে
ঘুরলো তারা হাতটি ধরে।
সেই ডেকেছে শালুক পিসি
এমনি ভাঙে আলুক শিশি।
রূপকাহিনি জগৎময়,
চাঁদ উঠেছে পরির জয়।
প্রকাশকাল: মার্চ ২০২৫



