কাপ ও বল নিয়ে দৌড়

দ্বৈত খেলা
উপকরণ : প্লাস্টিক কাপ, ছোট প্লাস্টিক বল ও ফিতা (প্রত্যেক সদস্যের জন্য)

বন্ধুরা, আজকে যে খেলাটির কথা তোমাদের বলবো তা অনেকটা দৌড়ানোর খেলা; তবে বুদ্ধিও কাজে লাগাতে হবে। এ খেলার জন্য দুইজন করে একেকটি দল হবে। দলের প্রথম প্রান্তের সদস্যরা সূতার ফিতার সাহায্যে মাথায় (চোখের পাশে) একটি প্লাস্টিক কাপ বেঁধে রাখবে; কাপের মধ্যে প্ল­াস্টিক বল থাকবে। শেষপ্রান্তের সীমারেখায় প্রত্যেক দলের দ্বিতীয় সদস্য পূর্বের মতোই প্লাস্টিক কাপ বেঁধে অপেক্ষা করবে। এবার পরিচালক খেলা শুরুর সংকেত দিলে প্রথম প্রান্তের সদস্যরা দৌড়ে শেষপ্রান্তে পৌঁছে কাপের মধ্যে রাখা প্লাস্টিক বলটি হাতের কোনো সাহায্য ছাড়া দ্বিতীয় সদস্যের কাপের মধ্যে রাখবে। বল রাখতে গিয়ে যদি বলটি নিচে পড়ে যায় তাহলে শেষ হয়ে যাবে। বলটি কাপের মধ্যে রাখার সাথে সাথে দ্বিতীয় সদস্যটি দৌড়ে সবার প্রথমে যে প্রথম প্রান্তে পৌঁছাবে সে দল বিজয়ী হবে।

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০২৫