শুভ্র মেঘের শরৎ শেষে
হেমন্তের নিমন্ত্রণ,
নবান্নের দিন এলো ফিরে
খুশিতে নাচে মন।
মাঠে মাঠে সোনালি ধান
মাথা নুয়ে দোলে,
পাকা ধানে কৃষকেরা
কষ্টগুলো ভোলে।
হিম হিম ভোরে ঝরা শিশির
মুক্ত হয়ে জ্বলে,
নীল আকাশে পাখনা মেলে
সারস উড়ে চলে।
খেজুর রসের নলেন গুড়ে
মধুর মধুর ঘ্রাণে,
অনাবিল এক আনন্দতে
হেমন্তিকা টানে।
প্রকাশকাল: অক্টোবর ২০২৫



