
আষাঢ় মাসে অথৈ পানি
ভরা নদী খাল- পুকুর,
বৃষ্টি ভেজা খুশির নাচন
সাঁতার কাটা ভর দুপুর।
রিমঝিম ঝিম শব্দে তোলে
বুকের ভিতর গহীন সুর,
ভেজা ভেজা উদাস হাওয়ায়
মন ভেসে যায় কোন সুদূর।
মুষলধারে বৃষ্টি ফোঁটায়
ব্যাঙের নাচন তাধিন ধিন্
দিঘির জলে খালে-বিলে
মাছের চলন হিসাবহীন।
কদম ফোটা আষাঢ় ঢলে
মাতাল করে পাগল মন,
মাঠ ফসলে বৃষ্টি কণা
সতেজ করে সবুজ বন।
গুড়ুম গুড়ুম ডাকছে দেয়া
উথাল পানি সাগরতল,
তরী বেঁধে ফিরছে মাঝি
নামছে বুঝি আষাঢ় ঢল।
প্রকাশকাল: আগস্ট ২০২৫



