দুষ্টু ভারি!
দুষ্টু ভারি!
খরগোশের ঐ বাচ্চাটা যে
দুষ্টু ভারি;
ধরতে গেলে লাফ দিয়ে যায়
তাড়াতাড়ি,
সুযোগ পেয়ে করছে ভীষণ
বাড়াবাড়ি!
লম্বা কানের সাদা শশক
পানি পিয়ে পুরো মশক,
ভীষণ রকম দিচ্ছে ছুট,
ওর পেছনে ছুটতে গিয়ে
পিছলে গেল পায়ের বুট।
সারাক্ষণই দৌড়ে বেড়ায়,
দুষ্টু ভারি খরগোশ,
দুষ্টুমিতে হচ্ছে মনে-
মানে না সে পর-পোষ।
প্রকাশকাল: এপ্রিল ২০২৫



